মঙ্গলবার সাতসকালে দুর্গাপুরের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুষ্কৃতী হানার ঘটনায় উত্তেজনা। রহস্যে মোড়া এই ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সাতসকালে  দুর্গাপুরের কমলপুর ঘোষপাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে দুস্কৃতি হানার খবর চাউর হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো। স্কুলের দরজা ভেঙে দুষ্কৃতীরা সমস্ত নথি তছনচ করে,কিন্তু ঠিক কি কারণে এই দুষ্কৃতী তান্ডব সেটাই এখন বুঝে উঠতে পারছেনা পুলিশ। কারণ কোনো কিছু জিনিস চুরি যায়নি, তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনো নথি চুরি গেছে কিনা সেটা একমাত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ আসার পরই তারা বলতে পারবেন বলে শিক্ষিকারা জানান। মঙ্গলবার সকালে চাল ডাল প্যাকিংয়ের কাজ করতে এসে অঙ্গনওয়ারী কেন্দ্রের এক সহায়িকা দেখতে পান স্কুলের দরজার তালা ভাঙা, এরপর ভেতরে ঢুকে দেখেন, রান্নাঘরের দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতে নিমেষে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কমলপুর ঘোষপাড়া এলাকাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু কিছু না নিয়ে গিয়ে কেন দুষ্কৃতীরা এই তান্ডব চালালো তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বলে রাখা ভালো বেশ কয়েকমাস আগে কমলপুরের ঘোষপাড়ার এই অঙ্গনওয়ারী কেন্দ্রে চাল চুরিকে কেন্দ্র করে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েছিল শিক্ষিকা ও সহায়িকারা, সেইবারও দুর্গাপুর থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির। স্থানীয়দের অভিযোগ, বহিরাগতরা ইদানিংকালে এই গ্রামে অশান্তি তৈরী করে রেখেছে, পুলিশকে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য। এখন সত্যি সত্যি মঙ্গলবারের ঘটনা দুষ্কৃতী তান্ডব না এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।