বেশ কয়েক দফা দাবীর সমর্থনে দুর্গাপুর শ্রম দফতরের সামনে বিএমএসের বিক্ষোভ। দাবী আদায় না হলে বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি বিএমএস নেতৃত্বের।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বেসরকারী কারখানার শ্রমিকরা সরকার নির্ধারিত বেতন পাচ্ছেনা, একই সাথে মিলছেনা সরকারী সুযোগ সুবিধা। বেশ কয়েকবার সরকারের কাছে আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু কাজের কাজ বলতে কিছু হয়নি আর এই অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন শোষিত হচ্ছে শ্রমিকরা। এই ধরণের শ্রমিক স্বার্থে আট দফা দাবীকে সামনে রেখে বুধবার দুর্গাপুরের উপ শ্রম দফতরের সামনে বিক্ষোভে সামিল হল বিএমএসের কর্মী সমর্থকরা। এইদিন সকালে গান্ধীমোড়ের সামনে থেকে একটি মিছিল দুর্গাপুর উপ শ্রম দফতরের সামনে এসে শেষ হয়। বিএমএসের আসানসোল জেলা সম্পাদক অসীম প্রামানিকের অভিযোগ, দিনের পর দিন এই অসংগঠিত শ্রমিকরা শোষিত হয়ে চলেছে, আর কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের, বাধ্য হয়ে আজ তারা এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছেন, দাবী সম্বলিত স্বারকলিপি শ্রম দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এরপরও যদি এই বিষয়ে কেউ বিচার বিবেচনা না করে তাহলে লাগাতার আন্দোলনের কর্মসূচী তারা নেবেন অসীম বাবু জানান।বুধবার  বিএমএসের এই কর্মসূচীতে বেশ  কিছু আই. এন. টি.  টি. ইউ. সি, ও  সি. আই.টি. ইউ কর্মী সমর্থক  বি.এম.এসে যোগ দিয়েছে বলে সংগঠনের জেলা     সাধারণ সম্পাদক অসীম প্রামানিক জানান।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।