জল্পনায় বাড়তি অক্সিজেন, বিজেপি রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জীর পাশে বসে ছট পূর্ণার্থীদের শুভেচ্ছা বিনিময় তৃণমূল নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। সব কুচ ছট মাইকা কৃপা প্রতিক্রিয়া বিজেপি নেতা রাজু ব্যানার্জীর।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সব কুচ ছট মাইকা কৃপা। প্রতিক্রিয়া বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জীর। উপলক্ষ্য ছট পুজোয় পূর্ণার্থীদের শুভেচ্ছা বিনিময়, ঘটনাস্থল দুর্গাপুর ব্যারেজের দামোদর বিসর্জন ঘাট,আর একই মঞ্চে তখন বিজেপি রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী, পাশে শুভেন্দু অধিকারীর অনু গামী বলে পরিচিত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আর তার পাশে বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। একই মঞ্চে এই দুই বিপরীত মেরুর  রাজনৈতিক নেতাদের দেখে রীতিমতো জল্পনার জাল বুনতে তৈরী উপস্থিত শহরবাসীর। তাহলে কি নন্দীগ্রামে যে বিদ্রোহী আন্দোলন শুরু হয়েছিল তা দামোদর বেয়ে দুর্গাপুরে হাজির?নতুন কোনো রাজনৈতিক সমীকরণ দুর্গাপুরের রাজনীতিতে?বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী বললেন সব কুচ ছট মাইকা কৃপা, আমরা চাই তো শুভেন্দু অধিকারী ও তার অনুগামীদের লোকজন আমাদের দলে আসুক স্বাগত তাদেরকে। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা জল্পনা তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বললেন, এটা আমার ব্যাক্তিগত চিন্তা ভাবনা, জল্পনা বাড়লেও আমার ব্যাক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করতে পারে না, তাই যে যেভাবে ভাববে ভাবুক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র বিচলিত নয় তাতে। একই মঞ্চে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রাঢ় বঙ্গের বিজেপির পর্যবেক্ষক রাজু ব্যানার্জীর বসে থাকা শুভেচ্ছা বিনিময়কে হয়তো তর্কের খাতিরে অনেকে রাজনীতির সৌজন্যতা বলে ব্যাখ্যা করতে পারেন কিন্তু ছবিটা বেশ ইঙ্গিতপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বলে রাজনৈতিক মহল দাবী করছে, বিশেষত যখন নন্দীগ্রামে বিদ্রোহের সুর  সপ্তমে,আর যার রেশ ধরে শহর দুর্গাপুরে দাদার অনুগামীদের পোস্টারে ছেয়ে গেছে শুভেন্দু অধিকারী আর চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের ছবি,এখন সময় বলবে একুশে বিধানসভা নির্বাচনের আগে জল কোন দিকে বয়ে যায়, আর এই ছবি হয়তো রাজনৈতিক আর মিডিয়ার ফ্লাস লাইটের ক্লিকে জল্পনার জালে বাড়তি রসদ যোগাবে, আর বাকিটা থাকবে ইতিহাসের পাতায় বন্দী।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।