রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করলে শহীদের সন্মান পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সন্ত্রাসের পাল্টা প্রতিরোধ করে ব্যালটে এই সরকারকে তারা নবান্ন থেকে তারা সরাবেন। করোনার স্বাস্থ্য বিধি উপেক্ষা করে দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচীতে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই হুঙ্কার ছাড়লেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবী করবে না বিজেপি। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুরে থানা ঘেরাও কর্মসূচীতে এসে দলের এই মনোভাবের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি তথা দলের রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী।করোনা সংক্রমণের স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচীর মঞ্চ থেকে বিজেপির এই রাজ্য নেতা বলেন, যদি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয় তাহলে শহীদের সন্মান পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর সেই সুযোগ তৃণমূল কংগ্রেসকে তারা দেবেন না দিতেও চাননা।রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাস শুরু হয়েছে যার বলি হচ্ছে বিজেপি কর্মী নেতারা তাতে করে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরী হয়েছে এই রাজ্যে ফিরে এসেছে ৭২এর কলঙ্কময় সেই শাসন, কিন্তু রাষ্ট্রপতি শাসন হলে শহীদের তকমা পাবে পুরো সরকারটা আর ব্যার্থতার এই সরকারকে সেই সুযোগ বিজেপি দেবেনা।সোমবার দুর্গাপুর থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচীর মঞ্চ থেকে পুলিশকেও একহাত নেন বিজেপি নেতা রাজু ব্যানার্জী, পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন ছয়মাস পর কিন্তু আমরাই ক্ষমতায় আসছি তাই দলদাসে পরিণত হবেন না আমরা কিন্তু সব তদন্ত করবো তখন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। বিজেপির পক্ষ থেকে সোমবার দুর্গাপুর থানাতে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছিল, হটাৎই করোনার যাবতীয় সরকারী স্বাস্থ্য বিধি উপেক্ষা করে বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন, পড়ে পুলিশকে দাবী সম্বলিত স্বারকলিপি দেওয়ার পর ওঠে থানার মূল গেটের সামনে থেকে অবস্থান বিক্ষোভ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.