চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল এক কিশোর, ধরা পড়লো আরো এক মহিলা। মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকালে দুর্গাপুরের ১৬নম্বর ওয়ার্ডের অধীন ধান্দাবাগ রবীন্দ্রপল্লীতে নিজের বাড়ীতে পরিবারের সাথে দোতালাতে কথা বলছিলেন ইস্পাত কর্মী অরিন্দম মুখার্জী। হটাৎই তিনি খেয়াল করেন ঘরের মধ্যে এক কিশোর ঘরের ভেতর ঢুকে একটি ব্যাগে করে মোবাইল ফোন, এটিএম কার্ড, বাইকের চাবি ঘরে রাখা টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করছে। কোনোরকম ঝুঁকি না নিয়ে অরিন্দম বাবু বুদ্ধি খাটিয়ে হাতে নাতে ধরে ফেলে বছর ১৫র ঐ কিশোরকে, বাইরে বেড়িয়ে দেখেন একটি শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এক মহিলা, আর সে বারবার অনুরোধ করতে থাকে কিশোরকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর ইস্পাত কর্মী অরিন্দম মুখার্জীর চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে আসে আশপাশ এলাকার পড়শিরা, এলাকার মহিলারা এরপর চর থাপ্পড় মারতে শুরু করে ঐ মহিলাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় দুইজনকে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার অধীন ধান্দাবাগ এলাকায়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।