দামোদর নদের জলের টানে দয়াময় বাউরী, অন্তরের সেই টান আবেগের জলে ভেসে গেল, শুক্রবার দুর্গাপুর ব্যারেজে হাজির দয়াময়।

রাজেশ সেনগুপ্ত দুর্গাপুর=অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না চাকরিতে যোগ দেওয়ার সময়টা। কিন্তু মনে করতে তার অসুবিধে হল না সাহেবরা সেই সময় লকগেটে গ্ৰীচ আর তেল দিয়েছি কিনা সবসময় সেই খোঁজ খবর রাখতো।দয়াময় বাউরি, দুর্গাপুর সেচ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী।দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙার খবর পেয়ে বয়স হওয়াতে বাঁকুড়ার বড়জোড়া থেকে আসতে পারেননি এই প্রৌঢ়। শুক্রবার অন্তরের তাগিদে আর দামোদর নদের জলের টানে দুর্গাপুর ব্যারেজে হাজির দয়াময়,দেখলেন সেই দামোদর নদকে যাকে খুব কাছ থেকে একটা সময় দেখেছিলেন, এক দৃষ্টে নদীগর্ভের দিকে তাকিয়ে শুনলেন তার যন্ত্রণার কথা,ধীরে ধীরে নদীগর্ভে জলের স্তর যেন মিশে গেল দয়াময় বাউড়ির আবেগের সাথে, বললেন, একটু রক্ষনাবেক্ষন করার মানসিকতা থাকলে এই দুর্ভোগ হতো না, আমরা নিয়মিত সেই কাজ করতাম আর কখনো ভুলে গেলে সাহেবদের খুব বকা খেতাম। হয়তো সাহেবদের শাসনের সেই রাশ আর নেই, হারিয়ে গেছে সেই পরিবেশ আর যার জন্যই মাঝে মাঝে খেপে উঠছে দামোদর নদের জল, ভোগাচ্ছে সাধারণ মানুষকে। জানিনা এক অবসরপ্রাপ্ত সেচ কর্মীর এই বার্তা কারোর কান পর্যন্ত পৌঁছবে কিনা? জানা নেই সেচ দফতরের কর্তাদের সেই শাসনের রাশ আবার ফিরে আসবে কিনা, শুধু জানি আমরা যদি এরপরও আমাদের ঘুম না ভাঙে তাহলে আরো এক বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আর সেচ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী দয়াময় বাউরি যেন সেই বার্তা দিতেই এই বয়সেও আজ দামোদরের জলের টানে ছুটে এলেন বলতে চাইলেন সাহেব বাবুরা এবার একটু বকাবকি করুন সবাইকে নচেৎ যে ঘোর বিপদ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।