এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। তদন্তে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকালে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত ডিভিসি মোড় সংলগ্ন একটি ক্লাবের ভেতর থেকে পুলিশ এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল। মৃতের নাম অমিত নন্দী। বছর ৪২এর অমিতের বাড়ি নিউটাউনশীপ থানার ভবানী পল্লীতে। মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঐ ক্লাবে যায় এরপর ক্লাবের ভেতর থেকে অমিতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য অমিতের মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। নিউটাউন শীপ থানার পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর নিশ্চিত কারণ সম্পর্কে জানা যাবে। সূত্রমাফিক জানা গেছে বাজারে দেনা হয়ে যাওয়াতে মানসিক অবসাদে ভুগছিল অমিত নন্দী।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.