পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ দুর্গাপুরে, বিক্ষোভ স্থানীয় পুরপিতাকে ঘিরে ধরে, এক বিজেপি নেতার সাথে ধস্তাধস্তি পুরপিতা দীপঙ্কর লাহার, ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=জল নেই জল দাও। এই দাবীতে দুর্গাপুর বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের সামনের রাস্তায় বসে পরে বিক্ষোভে সামিল হল স্থানীয় বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দারা। স্থানীয় পুরপিতা দীপেন মাজি উত্তেজিত স্থানীয় বাসিন্দাদের বোঝাতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় বিধাননগর হাউসিং কলোনীর বাসিন্দারা। পুলিশ এসেও উত্তেজিত বাসিন্দাদের রাস্তা থেকে ওঠাতে পারেনি। এরই মধ্যে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর নগর নিগমের ২৫নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা, আর তখন বিজেপি নেতা দেবাশীষ রায় এই অবরোধে বসে পড়েন। আপনি কে? বিধাননগরের হাউসিংয়ের বাসিন্দা না হয়ে কেন আপনি এই অবরোধে? এই প্রশ্ন তুলে নগর নিগমের পুরপিতা দীপঙ্কর লাহা সরাসরি ঐ বিজেপি নেতাকে বলেন, রাজনীতি না করে চলে যান এখান থেকে, শুরু হয় পুরপিতার সাথে ঐ বিজেপি নেতার ধস্তাধস্তি, পরে পুলিশ এসে কোনোক্রমে  সামাল দেয় পরিস্থিতির। তবে জল যতক্ষণ না পাচ্ছেন ততক্ষন তারা রাস্তা ছাড়বেন না বলে স্থানীয়রা জানিয়ে দেয়। ব্যাপক যানজট তৈরী হচ্ছে এই অবরোধের জেরে।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.