প্রবল বিস্ফোরণ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর কনস্ট্রাকশন গেটের ভেতর। মৃত এক আশঙ্কাজনক আরো এক। চাঞ্চল্য শহরে। ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=মঙ্গলবার সকাল ১১টা বেজে দশ মিনিট।প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর কনস্ট্রাকশন গেট এলাকা। প্রবল বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল এক ঠিকা কর্মীর দেহ। মৃতের নাম ওমপ্রকাশ চৌহান, আশঙ্কাজনক অবস্থায় আরো এক নিরাপত্তা কর্মীকে বেসরকারী এক হাসপাতালে ভর্তি করা হল। কনস্ট্রাকশন গেটের ভেতরে বাগানের ভেতর থেকে ওমপ্রকাশের ছিন্ন ভিন্ন দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বাম রুইদাস নামে ঐ বেসরকারী নিরাপত্তা কর্মীর অবস্থা সঙ্কটজনক। দুর্ঘটনার খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পাওয়ার প্লান্টের জেনারেল ম্যানেজার গোপীনাথ মাজি বিস্ফোরকের কথা মেনে নিয়ে বলেছেন পুলিশ তদন্ত করুক, আমরাও বিভাগীয় তদন্ত করছি। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। দুর্গাপুর নগর নিগমের পুরপিতা সুভাষ মজুমদার এই দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবী জানিয়েছেন একই দাবী জানিয়েছেন সবকটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।