দিনে দুপুরে ছিনতাই দুর্গাপুর স্টেশন বাজারে। গামছা বিক্রির নামে এরা ফাঁদ পেতে বসেছিল শহরের ব্যাস্ততম এই বাজারে।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=গামছা বিক্রির নাম করে দুর্গাপুর স্টেশন বাজারে ঘর ভাড়া নিয়ে থাকছিল কিছু লোক। এরা বিভিন্ন প্রান্তে গামছা বিক্রি করতো।এইরকমই এক গামছা বিক্রেতা গামছা বিক্রি করতে নঈমনগরে যায়, এম. ডি. সৌরভ আলম নামে এক ব্যাবসায়ী দুটি গামছা কেনেন  এদের একজনের কাছ থেকে, ৫০০ টাকার নোট দেওয়ার পর ঐ গামছা বিক্রেতা বলে তার কাছে খুচরো নেই, পরে দুর্গাপুর স্টেশন বাজারে গেলে টাকাটা দিয়ে দেবেন। সেই কথামাফিক ব্যাবসার কাজে বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন বাজারে আসেন এম. ডি. সৌরভ আলম, ফোন করেন ঐ গামছা বিক্রেতাকে, বলেন টাকাটা নিয়ে যেতে। এরপর দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন পোস্ট অফিস মোড়ের সামনে আসে ঐ গামছা বিক্রেতা, আর ঠিক তখনই পাশ থেকে একজন সৌরভ আলমের বাজারের থলিটি নিয়ে চম্পট দেয়, এখন তার দাবী ঐ বাজারের থলির মধ্যে পঞ্চাশ হাজার টাকা ছিল, আর রহস্যের বিষয়টি হল ঐ দুষ্কৃতীকে ধাওয়া করতে গিয়ে ঘুরে দেখেন উধাও ঐ গামছা বিক্রেতা। কোকওভেন থানায় বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দুপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।