শব্দবাজী নিয়ন্ত্রণে এবার কড়া মনোভাব নিচ্ছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। জেলা শাসক পূর্ণেন্দু মাজি বার্তা দিলেন,শব্দবাজী নিয়ন্ত্রণে এবার প্রয়োজনে কড়া মনোভাব নেবে প্রশাসন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দীপাবলী আর কালী পুজোয় অযথা শব্দবাজী পোড়াবেন না, বুধবার কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের ম্যারেজ হলের উদ্বোধনে এসে এই বার্তা দিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি। জেলা প্রশাসনের এই পদস্থ আধিকারিক জানান, শব্দবাজী নিয়ন্ত্রণে এবার প্রয়োজনে কড়া হবে প্রশাসন কারণ, মানুষের স্বার্থ সুরক্ষিত করাটা প্রশাসনের প্রথম কাজ। বুধবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর পঞ্চায়েত অফিসের সামনে একটি ম্যারেজ হল উদ্বোধন করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, ছিলেন দুর্গাপুর মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এই ম্যারেজ হল হওয়াতে অনেক কম খরচায় সাধারণ মানুষ তাদের যাবতীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে বলে গোপালপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।