দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে এখনই যান চলাচল বন্ধ হচ্ছে না, ভাঙা লকগেটের মেরামতির কাজ শুরু হতে সোমবার বিকেল গড়িয়ে যাবে বলে সেচ দফতরের এক আধিকারিক জানালেন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজের মূল গেটের মেরামতির কাজ শুরু করতে বিকেল গড়িয়ে যাবে। সোমবার সেচ দফতরের আধিকারিক সঞ্জয় সিং জানান, ৩১নম্বর লকগেট মেরামতি করতে ১৪ঘন্টা সময় লাগবে, এরপর মেরামতির কাজ শেষ হওয়ার পর ফের জল ছাড়ার প্রক্রিয়া শেষ হতে আরো ১৪ঘন্টা সময় লাগবে, এরপরই স্বাভাবিক হবে গোটা পরিস্থিতির। সোমবার সাতসকালে দুর্গাপুর ব্যারেজে পৌঁছে যান সেচ দফতরের এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং, তদারকি করেন সমস্ত কাজের,কাজের অগ্রগতি নিয়ে একপ্রস্থ আলোচনা সাড়েন ঠিকাদার ও দফতরের কর্মীদের সাথে। এখন গোটা প্রক্রিয়া শেষ হয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে মঙ্গল বুধবার গড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।সেচ দফতরের আধিকারিক সঞ্জয় সিং জানিয়েছেন, এখনই দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করা হচ্ছে না, কাজে গতি এলে যখন পুরোদমে কাজ শুরু হবে তখন দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করার জন্য দুই জেলার প্রশাসনের কাছে তারা অনুরোধ রাখবেন।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।