যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে সোমবার সকাল থেকে দুর্গাপুর ব্যারেজে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত যান চলাচল।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার সকালে বিকট এক শব্দে ভেঙে যায় দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট। আর গেট ভাঙাতে প্রশাসনের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ব্যারেজের ওপর বাড়তে থাকা ব্যাপক যানজট।
ভাঙা গেটের ছবি দেখতে দুর্গাপুর, বড়জোড়া থেকে শুরু করে জেলার নানা প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়ে ফেলে দুর্গাপুর ব্যারেজে, আর যার জেরে কার্যতঃ মেলার চেহারা নেয় দুর্গাপুর ব্যারেজ।
একদিকে যানবাহন আর অন্যদিকে বাড়তে থাকা মানুষের ভিড় দুইয়ের মেলবন্ধনে এই যানজট সামলাতে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসনকে হিমশিম খেতে হয়।
বাধ্য হয়ে সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের ওপর সমস্ত যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল, এমনকি মোটরবাইক চলাচলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দুর্গাপুর ব্যারেজ রোড বন্ধ না করা হলে কাজের ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছিল,
ইতিমধ্যে দুর্গাপুর ব্যারেজের ৩০নম্বর লকগেট পর্যন্ত বালির বস্তা দিয়ে বাঁধ দেওয়ার কাজ শেষ হয়েছে,
যুদ্ধকালীন তৎপরতায় মাঝরাত থেকে কাজের গতি কিছুটা বাড়ানো যাবে বলে মনে করা হচ্ছে, সোমবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু করে দেওয়া গেলে পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে বলে প্রযুক্তিবিদরা মনে করছেন।
আর এই কাজে যাতে কোনো অন্তরায় তৈরী না হয় তার জন্য দুর্গাপুর ব্যারেজ রোড সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োজনে এই সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে জানা গেছে।
দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসনিক এই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন, এরপর সেচ দফতরের আধিকারিকদের সাথে ফোনে কথা বলে তাদেরকে আশ্বস্থ করেছেন যেকোনোরকম সহযোগিতার জন্য তৈরী দুর্গাপুর নগর নিগম,
কারণ যত তাড়াতাড়ি লকগেট মেরামতির কাজ শেষ হবে ততো তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে,দুর্ভোগের হাত থেকে বাঁচবে দুর্গাপুরবাসী।

Comments
Post a Comment