পানাগড়ে সবকটি ছট ঘাট ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা,

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ছট পুজোকে ঘিরে অশান্তি এড়াতে বুধবার উদ্যোক্তাদের সাথে বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি কাঁকসা আক্সত গর্গ। পানাগড় ক্যানেল পাড় সংলগ্ন বেশ কিছু ঘাটের পাশাপাশি আরো বেশ কিছু জায়গা পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক। বুধবার কাঁকসা থানার আধিকারিক অর্ণব গুহও এই পরিদর্শনের সময় ছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি কাঁকসা আক্সত গর্গ জানান, করোনা আবহে এবার উৎসবের রং বদলেছে, সংক্রমণের সরকারী বিধি নিষেধ মেনে মানুষ আসুক পালন করুক পুজোর আচার বিধি, অশান্তি এড়াতে পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে একই সাথে থাকছে দুর্ঘটনা রোধে বিভিন্ন ব্যবস্থা জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশের এ. সি. পি কাঁকসা আক্সত গর্গ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।