আসানসোল ডিভিশনে কেন চলছেনা লোকাল ট্রেন, এই প্রশ্ন তুলে দুর্গাপুর স্টেশনের সামনে প্রতিবাদ কর্মসূচী সিপিআইএম কর্মী সমর্থকদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন কেন শুরু করা হচ্ছেনা? এই প্রশ্ন তুলে বুধবার দুর্গাপুর স্টেশনের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করল সিপিআইএম কর্মী সমর্থকরা।
দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ,হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন শুরু হয়েছে অথচ আসানসোল ডিভিশনে লোকাল ট্রেন শুরু করতে অযথা টালবাহানা করছে রেল,
অথচ এই লোকাল ট্রেন না চললে হকার ও ক্ষুদ্র ব্যাবসায়ীরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে,
আর সাথে সাধারণ যাত্রীরাও অহেতুক হেনস্থা হচ্ছে। বুধবারের এই বিক্ষোভ কর্মসূচীর পরও যদি রেল তার নিজের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সিপিআইএম প্রয়োজনে লাগাতার আন্দোলনের কর্মসূচী নেবে।
বুধবারের এই বিক্ষোভ কর্মসূচীতে দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন।
বিক্ষোভ শেষে দুর্গাপুর স্টেশন ম্যানেজারের প্রতিনিধির কাছে দাবীসম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয়। সিদ্ধার্থ বোস সহ আরো বেশ কিছু নেতা এই স্বারকলিপি দিতে যান।
বুধবার সিপিআইএমের এই বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ ও রেল রক্ষী বাহিনী মোতায়ন ছিল।

Comments
Post a Comment