কোভিড আবহে ভালো কাজের জন্য সম্বর্ধিত করা হল আসানসোল দুর্গাপুর পুলিশের নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সমাদ্দারকে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড আবহে সব থেকে দুর্দান্ত কাজ করেছিল পুলিশ। যে পুলিশ কর্মীদের নিয়ে পান থেকে চুল খসলেই সমালোচনার ঝড় বয়ে যায় সেই পুলিশ কর্মীরাই করোনার জেরে লক ডাউনে প্রমান করেছিলেন তারাই সেরা।
মারণ ভাইরাসের সংক্রমনের ছোবল থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পুলিশ কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, তাদেরকে ঘরে থাকার বার্তা দিয়ে নিজেরা মারণ ভাইরাসের সংক্রমনের সাথে লড়াই করে গেছে।
এই পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়ে শনিবার অমরাবতী সমবায় সমিতি তাদেরকে সম্বর্ধিত করল। সম্বর্ধিত করা হল আসানসোল দুর্গাপুর পুলিশের নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সমাদ্দারকে।
কোভিড জয়ী পুলিশ কর্মীদের কুর্নিশ জানিয়ে আয়োজকদের তরফে জানানো হয় পুলিশ সমাজের একটা অংশ, আর কোভিড আবহে পুলিশ যে সামাজিক দায়বদ্ধতা পালন করেছে তার তুলনা হয়না।
নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার জানান, মানুষের সাথে একটা মেলবন্ধন তৈরী করে চলছে নিউটাউনশীপ থানার পুলিশ,
আর যার জন্য এই থানা এলাকাতে অপরাধ দমনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ আর সহযোগিতা যেভাবে পাওয়া গেছে তাতে করে শান্তির একটা বাতাবরণ তৈরী হয়ে রয়েছে বিস্তীর্ণ একটা এলাকায় আর এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারেনা।

Comments
Post a Comment