দুর্ঘটনায় শ্রমিক মৃত্যু দুর্গাপুরের বেসরকারী এক কারখানায়। ক্ষতিপূরণের দাবীতে সরব শ্রমিক নেতৃত্ব।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের সগরভাঙার বেসরকারী এক কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম দেবীপ্রসন্ন নন্দী।বছর ৪৫এর দেবীপ্রসন্ন নন্দী রবিবার নাইট ডিউটিতে ছিলেন,
কর্মরত এই শ্রমিক আজ ভোরে যখন কাজ করছিলেন ঠিক তখন একটি লোহার রড আচমকা ছিটকে এসে তার বুকে লাগে,তড়িঘড়ি এই ঠিকা শ্রমিককে দুর্গাপুর ই. এস. আই হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
দেবীপ্রসন্ন নন্দী নামে এই ঠিকা শ্রমিক দুর্গাপুর নগর নিগমের ৩৮নম্বর ওয়ার্ডের অধীন অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে হেডকোয়ার্টারের বাসিন্দা বলে জানা গেছে।
মৃত ঠিকা শ্রমিকের ক্ষতিপূরণের দাবীতে সরব হয়েছে শ্রমিক নেতৃত্ব।সগরভাঙার বেসরকারী এই কারখানায় বাড়তে থাকা দুর্ঘটনার সংখ্যাতে ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিকরা।

Comments
Post a Comment