ছট পুজোর পুন্যস্নানে এসে দামোদরে জলে তলিয়ে গেল কিশোরী। তিন ঘন্টা পর দেহ উদ্ধার হওয়ার পর পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ স্থানীয় জনতার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=আর ছট পুজোর আনন্দে মেতে ওঠা হলোনা বছর ১৬র শনি তাঁতির। দুর্গাপুর নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের অধীন সুভাষপল্লীর বাসিন্দা শনি তাঁতি মঙ্গলবার সকালে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাটে ছটের পুন্যস্নানে করতে নেমেছিল, এরপরই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। স্থানীয়দের তৎপরতাতে ঘন্টা তিনেক পর শনি তাঁতির মৃতদেহ দামোদরের জল থেকে উদ্ধার হয়। এরপরই উত্তেজিত হয়ে পড়ে দামোদর ঘাটে থাকা বাকি পূর্ণাথীরা,বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এই পূর্ণার্থীরা ও ঐ কিশোরীর পাড়া পড়শিরা, এদের অভিযোগ, খবর দেওয়ার অনেক পড়ে পুলিশ ঘটনাস্থলে আসে, ততক্ষনে সব শেষ। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে শেষ পর্যন্ত ব্যাপক অস্বস্তিতে পড়ে যায় পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত উত্তেজিত জনতার ব্যাপক ক্ষোভের মুখে পরেও কোনোক্রমে পুলিশ কর্মীরা শনি তাঁতির দেহ নিয়ে ঘটনাস্থল ছাড়ে। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের দিকে দামোদর ঘাটে।এইদিকে খবর পাওয়ার সাথে সাথে দুর্গাপুর ব্যারেজে আসেন পুরপিতা দেবব্রত  সাইঁ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।