টিম শুভেন্দু অধিকারী বিজেপিতে এলে দুর্গাপুরে তার অনুগামী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমার পাশে বসে সাংবাদিক বৈঠক করবেন জল্পনা বাড়িয়ে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=টিম শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে ড্রাইভ দেন তাহলে দুর্গাপুরের তৃণমূল যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমার পাশে বসে সাংবাদিক সম্মেলন করবেন। বুধবার দুর্গাপুরে সাংবাদিক এক বৈঠকে জল্পনা উস্কে এই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। রাজ্যের সেচ মন্ত্রী কি বিজেপিতে আসছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া বললেন, শুভেন্দু বাবু যদি ড্রাইভ দেন তাহলে দুর্গাপুরে তার অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আমার পাশে বসে সাংবাদিক সম্মেলন করবেন। দুর্গাপুরের সাংসদের এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া না দিয়ে বিষয়টি এড়িয়ে গিয়ে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান তথা সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের জল্পনা বাড়িয়ে পাল্টা মন্তব্য, দুর্গাপুরের সাংসদ প্রধানমন্ত্রীকে অনুরোধ করে দুর্গাপুর ব্যারেজ নিয়ে ভাবুন একটু, আমিও রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দুর্গাপুর ব্যারেজ নিয়ে ইতিবাচক কিছু কথা বলেছি ।  বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার অনুগামী বলে পরিচিত তৃণমূল কংগ্রেসের যুব নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনামূলক এক মন্তব্য, আর যে মন্তব্যের বিরোধীতা না করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কার্যতঃ বিষয়টিকে এড়িয়ে গিয়ে সাংসদকে দুর্গাপুর ব্যারেজের জন্য ইতিবাচক কাজের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীকে বার্তা দেওয়ার অনুরোধের পাল্টা মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছেন,এখন এইসব যাবতীয় জল্পনার যবনিকা একমাত্র সময় দিতে পারে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।