একটা গোটা কোভিড হাসপাতাল হাজির কালী পুজোর মণ্ডপে। করোনা সচেতনতা বাড়াতে দুর্গাপুরের বৈশাখী ক্লাবের পুজো মণ্ডপে অভিনব আয়োজন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর =একটা বিশেষ করোনা হাসপাতাল রাতারাতি তৈরী করে দেওয়া হলো দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার বৈশাখী ক্লাবের কালী পুজোর মণ্ডপে। ২৬বছরের এই পুজোর বিশেষ আকর্ষণ ছিল এটা।এই হাসপাতালে যেমন নার্স আছে, অ্যাম্বুলেন্স আছে, ঠিক তেমনি আছে সচেতনার বার্তা। সংক্রমনের বিধি ভেঙে কিছু করলে বিপদ আপনার, জীবন্ত যমরাজ আর চিত্রগুপ্ত হাজির এই মণ্ডপের সামনে, ঠিক তেমনি হাজির করোনা ভাইরাস, যাকে ঘিরে এত আলোচনা এত সমালোচনা। মজার কথা হচ্ছে সবটাই হয়েছে জীবন্ত থিমের ওপর। মারণ ভাইরাসের ছোবল থেকে সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন তার সচেতনতা গড়তেই জীবন্ত কিছু থিম তৈরী করে প্রতিমা আর মণ্ডপ যারা দেখতে আসছেন তাদেরকে সচেতনতার একটা বার্তা দিতে এই উদ্যোগ বলে বৈশাখী ক্লাব সদস্য হারাধন সরকার জানালেন। সগরভাঙ্গা কে ব্লকের ক্লাব বৈশাখীর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই, তাদের বক্তব্য জীবন্ত মানুষের থিম তৈরী করে মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে ক্লাব বৈশাখীর এই সচেতনতার বার্তা প্রশংসার দাবী রাখে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।