দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির কাজ শেষ হয়ে গেলেও ফ্লোটিং গেট বসানোটা এখন চ্যালেঞ্জ সেচ দফতরের আধিকারিকদের কাছে। এখনও স্বাভাবিক হলোনা শহরের পানীয় জল পরিষেবা।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতিতে দামোদরের জলের স্তর নামানোটা একটা চ্যালেঞ্জ ছিল।এইবার সেই চ্যালেঞ্জ এক্কেবারে বিপরীত।দামোদরের জল না বাড়াতে এবার ভাসমান গেট আনা যাচ্ছেনা ৩১নম্বর লকগেটে,
সেচ দফতরের আধিকারিকদের কাছে এটাই এখন বড় চ্যালেঞ্জ। জলের স্তর ২৩ফিট না ওঠা পর্যন্ত এই ভাসমান গেটকে ১৪নম্বর গেট থেকে ৩১নম্বরে আনা যাবেনা, আর এটাই এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেচ আধিকারিকদের কাছে,
আরো মাথা ব্যাথা,জলের স্তর সেই মাপে আসার পর চার ঘন্টার মধ্যে সেই ভাসমান গেট লাগানোর কাজ শেষ করে ফেলতে হবে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মাইথম বাঁধ থেকে জল ছাড়া হয়, দামোদরের জলের স্তর শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়েনি,
আর যার জেরে ফিডার ক্যানেল এখনও জলশূন্য, যার জেরে ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে বেশ সমস্যা হচ্ছে, আর যে সঙ্কট শুক্রবারও স্বাভাবিক হবে কিনা সন্দেহ আছে।সব মিলিয়ে শুক্রবার সকালটাও নির্জলা থাকবে শহরবাসী।
এখন সঙ্কটের এই যন্ত্রনা থেকে পরিস্থিতি স্বাভাবিক কখন হয় সেটি দেখার বিষয়। তবে সেচ দফতরের আধিকারিকদের কাছে এখন ৩১নম্বর লকগেটের কাছে ভাসমান গেট লাগানোটা বড় চ্যালেঞ্জ।

Comments
Post a Comment