বৃহস্পতিবার ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরে দফায় দফায় রাস্তা অবরোধ,পুলিশের সাথে ধস্তাধস্তি, হল ট্রেন অবরোধ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার দুর্গাপুরে দফায় দফায় পথ অবরোধ। যে অবরোধকে ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি ধর্মঘট সমর্থনকারীদের, আর ঘটনাস্থল দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়। এখানে কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ। পুলিশ সেই অবরোধ সরাতে এলে ধর্মঘট সমর্থনকারীদের সাথে শুরু হয়ে যায় পুলিশের ধস্তাধস্তি, প্রতিবাদে টাযার জ্বালিয়ে অবরোধকারীরা শুরু করে দেয় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। ধুন্দুমার এই কান্ড সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী, কিন্তু কেন পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে এই প্রশ্ন তুলে প্রবল বিক্ষোভ শুরু হয় ধর্মঘট সমর্থনকারীদের। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, পুলিশ অযথা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করতে চাইছে, এর দায় পুলিশকেই নিতে হবে। প্রায় তিরিশ মিনিট পর উঠিয়ে দেওয়া হয় অবরোধ। এর আগে সিপিআইএম কর্মীরা দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় দুর্গাপুর স্টেশনে এক নম্বর প্লাটফর্মে আটকে পড়ে আপ কামাখ্যা যশবন্তপুর এক্সপ্রেস, অবরোধের খবর পেয়ে আরপিএফ পৌঁছোয় ঘটনাস্থলে সরিয়ে দেয় অবরোধকারীদের, প্রায় দশ মিনিট পর গন্তব্যে রওনা দেয় কামাখ্যা যশবন্তপুর এক্সপ্রেস। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডেও বিক্ষোভে সামিল হয় কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থকরা, আটকে দেওয়া হয় সমস্ত সরকারী বাস, পুলিশের সাথে এখানেও ধর্মঘট সমর্থনকারীদের বচসা বাঁধে,পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পরিস্থিতির।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।