বিজেপির দলীয় দফতর ভাঙচুরের অভিযোগ। উত্তেজনা দুর্গাপুরে, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয়দের রোষ বললো তৃণমূল।ঘটনাস্থলে পুলিশ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সেই রাজনীতির আলোতে দুর্গাপুরের পারুলিয়া। স্বরূপ শোর মৃত্যুর পর,সেই রাজনীতির আগুনেই জ্বললো পারুলিয়া গ্রাম। কেন পারুলিয়ার স্বরূপ শো র মৃত্যুর ঘটনায় তৃণমূল কর্মীদের জড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেস এলাকায় একটি পদযাত্রা বের করে অভিযোগ, এই মিছিল থেকে বিজেপি দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় দলীয় দফতরের চেয়ার টেবিল। শুক্রবার সকালে পারুলিয়াতে বিজেপি কর্মী সমর্থকরা এই ঘটনার জেরে বিক্ষোভ শুরু করে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ শান্ত করে পরিস্থিতি। যদিও বিজেপির আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লকের সভাপতি পুরপিতা রাজীব ঘোষের পাল্টা অভিযোগ, দলের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত শুরু করেছিল বিজেপি, একটি মিছিলও এই এলাকায় বৃহস্পতিবার বিকেলে বের করা হয়, কিন্তু বিজেপির দলীয় দফতরের ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে স্থানীয়দের রোষ এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই। শুক্রবার সকালে গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে পারুলিয়া গ্রামে, আর অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।