দুর্গাপুরের স্বরূপ হত্যাকাণ্ডে ফের রাজনৈতিক মোড়, পুলিশ শাসক দলের নির্দেশে স্বরূপের মা ও দাদাকে ফাঁসিয়ে দিয়েছে অভিযোগ বিজেপি রাজ্য নেতৃত্বের, অপরাধীরা ছাড়া পাবে না জানাল আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-শহর দুর্গাপুরের রাজনীতিতে এখনও বেঁচে রইল স্বরূপ শো হত্যাকান্ড। তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশের লাউদোহা থানার জালে ধরা পড়ে সুদয় মোহন্ত। লাউদোহার কালিনগর এলাকা থেকে পুলিশ সুদয়কে গ্রেপ্তার করে। কুখ্যাত এই দুষ্কৃতীকে জেরা করে পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের ঘটনায় স্বরূপের মা সুলোচনা শো ও তার দাদা অরূপ শো জড়িয়ে রয়েছে। আর পুরো অপারেশনের জন্য দুই লক্ষ টাকার রফাও হয় কুখ্যাত ঐ দুষ্কৃতীর সাথে। কাজের আগে এক আর পড়ে কাজ মিটলে আরো এক দেওয়া হবে বলে ঠিক হয়। কুখ্যাত এই দুষ্কৃতী আবার পুরো অপারেশনের ফিনিশিং টাচ দিতে কাজে লাগায় আরো একজনকে, যে  এই অপরাধের ফিনিশিং টাচ দেয় এই মাসের নয় তারিখে। উদ্ধার হয় স্বরূপের মৃতদেহ। তদন্তে নেমে এই তথ্য পাওয়ার পর পুলিশ স্বরূপের মা ও দাদাকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। অভিযুক্ত এই দুই জনকে আদালত ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আসানসোল দুর্গাপুর পুলিশের এই সাফল্যের পেছনেও রাজনীতির অঙ্ক দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী বুধবার দলীয় বিশেষ বৈঠক সেড়ে মন্তব্য করেন, যেহুতু দুর্গাপুরের এই বিজেপি কর্মীর মৃত্যুর সিবিআই তদন্তের দাবী জানিয়েছিল,সেহুতু তড়িঘড়ি পুলিশ এই ঘটনার পারিবারিক সম্পত্তির বিবাদের কারণ দেখিয়ে স্বরূপের মা দাদাকে গ্রেপ্তার করে ঘটনার নাটকীয় মোড় দিতে চাইল।আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানিয়েছেন,পুরো ঘটনার তদন্ত চলছে, দোষীরা ছাড়া পাবে না, পারিবারিক একটা বিবাদের জেরেই এই ঘটনা বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক। এই মাসের নয় তারিখে লাউদোহার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের জঙ্গল থেকে দুর্গাপুরের পারুলিয়া গ্রামের স্বরূপের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছিল। ঘটনা ঘটার মাত্র দিন কয়েকের মধ্যে যেভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ স্বরূপ হত্যাকান্ড রহস্যের কিনারা করল তাতে করে শহরবাসীর কাছে প্রশংসিত হয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।