২৬শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকদের মশাল মিছিল দুর্গাপুরে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =২৬শে নভেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলি প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরে মশাল মিছিল সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের।
দুর্গাপুর স্টেশন বাজার থেকে এই পদযাত্রা শুরু হয়ে শেষ হয় বাঁকুড়া মোড়ে। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার,প্রদেশ কংগ্রেস কমিটি সদস্য স্বপন ব্যানার্জী সহ অন্যান্য কংগ্রেস ও বাম নেতৃত্ব মঙ্গলবারের এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন।
বাম ও কংগ্রেস কর্মীদের এই মশাল মিছিলে ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও অংশ নিয়েছিলেন। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপি নেতা রাজু ব্যানার্জী প্রশ্ন
তুলেছেন আমরা আছি কিনা, সাহস থাকলে ধর্মঘটের দিন রাস্তায় থাকুন টের পাবেন লাল ঝান্ডা আছে কি নেই,
সাথে এই সিপিআইএম নেতা বলেন, ধৈয্য ধরুন একুশের বিধানসভা নির্বাচনে মানুষ বলবে সিপিআইএম আছে। বাঁকুড়া মোড়ে সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে।
এই মশাল মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় ধর্মঘটের দিন জোর করে ধর্মঘট ভাঙার চেষ্টা হলে এর প্রতিরোধ তৈরী করা হবে।
প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য স্বপন ব্যানার্জীও এইদিন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কড়া সমালোচনা করেন।

Comments
Post a Comment