২০ তে বিহার জয় করল আর ২১শে বাংলা জয় করবে বিজেপি। দুর্গাপুরে বিজয় মিছিলে দাবী জেলা বিজেপি নেতৃত্বের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=২০তে বিহার জয় করেছি আর ২১শে বাংলা জয় করে প্রমান করবো দেশের মানুষ বিজেপির সাথেই রয়েছে, মন্তব্য দলের জেলা সম্পাদক অভিজিৎ দত্তের।
বুধবার দুর্গাপুর স্টেশন বাজারে দলের তরফে বিহার জয়ের জন্য বিজয় মিছিল বের করে দলের কর্মী সমর্থকরা, আর সেই বিজয় মিছিলে দলের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ দত্ত দাবী করেন,
যেভাবে সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিহারের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনে বিজেপি জয় পেয়েছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে সাধারণ মানুষ নরেন্দ্র মোদীর পাশে রয়েছে,এবার বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে প্রমান করবে তারা বিজেপির সাথে রয়েছে।
দলের কর্মী সমর্থকরা এইদিন বিহারে ভালো ফলের জয়ের আনন্দে মেতে ওঠেন। কল্যাণ দুবে সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব বুধবারের এই বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন।

Comments
Post a Comment