রাজ্যের সেচ মন্ত্রীর হাত ধরে কি দুর্গাপুরে নুতন রাজনৈতিক সমীকরণ তৈরী হতে চলেছে? জল্পনাতে বাড়তি অক্সিজেন দিল শনিবার দুর্গাপুরে ফের শুভেন্দু অধিকারীর পোস্টার পরায়।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=শহরের রাজনীতির রণাঙ্গণে ফের তাল কাটলো। আর যেটা শুরু হল সেই রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে।
শনিবার দুর্গাপুর ইস্পাত নগরীর এজোন বিজোন সহ বেশ কিছু এলাকায় রাজ্যের সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার পড়লো আর যে পোস্টারের পাশে রয়েছে দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের ছবি ।
আর এই ছবিকে ঘিরে শুরু হল ঘাস ফুল শিবিরের অন্দরের দ্বন্দ্ব। দাদার অনুগামী হন অসুবিধে নেই কিন্তু দল আর সরকারের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়ে শুরু হোক বিদ্রোহ চন্দ্রশেখর বাবুকে কটাক্ষ এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পল্লব রঞ্জন নাগের।
যুব তৃণমূল কংগ্রেসের এই নেতার দাবী দলের একটাই প্রতীক একটাই নেত্রী আর আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তাই একুশের নির্বাচনে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। এক যুব তৃণমূল নেতার এমন কটাক্ষের জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিতে দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
চন্দ্রশেখর বাবুর পাল্টা প্রতিক্রিয়া দলের জন্মলগ্ন থেকে রয়েছি, জানি দলের সংবিধানও তাই দলের রাজ্য বা জেলাস্তরের নেতার কোনো বক্তব্য থাকলে তার উত্তর দিতে পারি কিন্তু যার তার মন্তব্যের প্রতিক্রিয়া দিতে রাজি নয় আমি।
শহর দুর্গাপুরে কি একুশের ভোটের আগে নুতন রাজনৈতিক সমীকরণ তৈরী হচ্ছে? দিন কয়েক আগে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে শুভেন্দু আর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের একসাথে একটি পোস্টারকে ঘিরে এই জল্পনা তৈরী হয়েছিল শনিবার ইস্পাত নগরীতে একই পোস্টারের ছবি সামনে আসায় এই জল্পনা বাড়তি অক্সিজেন পেল।
এরই মধ্যে জেলার তৃণমূল নেতাদের কটাক্ষ আর পাল্টা কটাক্ষের রেষারেষিতে এখন বেশ বিব্রত ঘাস ফুল নেতৃত্ব।

Comments
Post a Comment