দুর্গাপুরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ। এলাকায় চাঞ্চল্য।

নিউজ বেঙ্গল দুর্গাপুর-সাতসকালে বোমাতঙ্ক দুর্গাপুরের কমলপুর আদিবাসী পাড়ার মোহন্তবাগানে। প্লাস্টিকের মধ্যে তিনটি সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখে বুধবার ভোরে নিমেষেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরে জঙ্গল সরাতে গিয়ে স্থানীয় একজন প্লাস্টিকের মধ্যে সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন, এরপর তারা দুর্গাপুর থানার পুলিশকে জানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু এগুলো আদপে কি তা নিয়ে তদন্ত করছে পুলিশ। কিন্তু গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কমলপুর এলাকায়। এইদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে,স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত ঘোষের অভিযোগ, আদিবাসী গাউতা ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই অপকর্মে জড়িত রয়েছে।স্থানীয় আদিবাসীরা পাল্টা অভিযোগ করছেন এলাকায় একটি আদিবাসী গাওতার অফিস হয়েছে আর তার জন্যই এই ঘটনা ঘটিয়ে নিজেদের আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।