স্ত্রীর ওপর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক, এই অভিযোগে শুক্রবার সকালে উত্তেজিত পড়শিদের ক্ষোভ আছড়ে পড়লো মৃত যুবকের বাড়ির সামনে।ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলালো পুলিশ। দুর্গাপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

নিউজ বেঙ্গল দুর্গাপুর= মাস তিনেক আগে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ঠিকা কর্মী হিসেবে কাজ যোগ দিয়েছিল বছর ৩৪ এর সৌভিক দাস।ইস্পাত নগরীর বিজোনের এডিসনের বাসিন্দা সৌভিকের স্ত্রী কে নানাভাবে তার শশুর শাশুড়ি অত্যাচার করতো বলে পড়শিদের অভিযোগ,আর সেটা সহ্য করতে না পেরে সৌভিক গায়ে আগুন দেয় বলে  অভিযোগ জানিয়েছে পড়শিরা।  বাবা মায়ের অত্যাচার আর সহ্য করতে পারেনি সৌভিক দাস,অভিযোগ, সেই রাতেই গায়ে আগুন দেয় এই যুবক, আশঙ্কাজনক অবস্থায় সৌভিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার সকালে মৃত্যু হয়       তার । এই খবর আসা মাত্রই দুর্গাপুরের এডিসন রোডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সৌভিকের স্ত্রী ও পাঁচ বছরের দুই কন্যা সন্তানের ক্ষতিপূরণের দাবীতে সৌভিকের ঘরের সামনে এসে বিক্ষোভ শুরু করে দেয়, দাবী করে সৌভিকের বাবা মায়ের শাস্তি ।খবর  পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ সৌভিকের বাবা মা কে উদ্ধার করতে এলে স্থানীয়দের প্রবল বাঁধার মুখে পড়ে তারা, শেষ পর্যন্ত বুঝিয়ে সুজিয়ে পাড়ার লোকদের শান্ত করে পুলিশ। কিন্তু পড়শিরা সাফ জানিয়ে দেয় যতক্ষণ না সৌভিকের স্ত্রী ও পাঁচ বছরের দুই যমজ কন্যা সন্তানকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া না হচ্ছে ততক্ষন তারা নিজেদের এই সিদ্ধান্ত থেকে সরবেন না। পড়শীদের আনা অভিযোগ অস্বীকার করেছে সৌভিকের বাবা মা।গোটা ঘটনাতে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইস্পাত নগরীর এডিসন এলাকায়,অশান্তি এড়াতে সৌভিকের বাড়ির সামনে রয়েছে পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।