সম্পত্তির জন্য সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। দুর্গাপুরের পারুলিয়ার স্বরূপ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করল। পুলিশের জালে স্বরূপের দাদা ও এক দুষ্কৃতী।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=সম্পত্তি সংক্রান্ত বিবাদ আর যার জেরে ছোটো ছেলেকে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ, মা ও দাদার বিরুদ্ধে। পারুলিয়ার স্বরূপ শো হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে নেমে পুলিশ এই তথ্য জানতে পেরে গ্রেপ্তার করল স্বরূপের মা সুলোচনা শো ও দাদা অরূপ শো কে। এর আগে পুলিশ অভিযুক্ত সুপারি কিলার কুখ্যাত দুষ্কৃতী সুদয় মোহন্তকে গ্রেপ্তার করে লাউদোহার কালিনগর এলাকা থেকে, খোঁজ চলছে আরো এক দুষ্কৃতীর, যাকে দিয়ে সুদয় এই অপরাধ সংগঠিত করেছে। এই মাসের নয় তারিখ বছর ঊনত্রিশের স্বরূপের মৃতদেহ পুলিশ লাউদোহার প্রতাপপুর পঞ্চায়েত অফিসের সামনের একটি জঙ্গল থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে স্বরূপের দাদা অরূপ  মা কে ভাইয়ের ব্যাপারে বারবার বলতো, ইঙ্গিত দিত ভাই থাকলে অনেক সমস্যা। এই ঘটনার পর পরই যোগাযোগ করা হয় কুখ্যাত দুষ্কৃতী সুদয় মহন্তর সাথে, এক লক্ষ টাকার রফাও হয় পুরো অপারেশনের জন্য,যার নির্মম পরিণতি স্বরূপের মৃত্যু।আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানিয়েছেন, কুখ্যাত দুষ্কৃতী সুদয় মোহন্তকে গ্রেপ্তার করে পুলিশ সব তথ্য পেয়ে স্বরূপের মা ও দাদাকে গ্রেপ্তার করে। স্বরূপের মায়ের ব্যাঙ্ক ও চেক বই বাজেয়াপ্ত করেছে পুলিশ।বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় স্বরূপের মা সুলোচনা শো ও দাদা অরূপ শো কে। বলে রাখা ভালো স্বরূপকে দলীয় কর্মী বলে দাবী করে বিজেপি রাজ্য ও জেলা নেতৃত্ব রাজনৈতিক আন্দোলন শুরু করেছিল দুর্গাপুর জুড়ে, হয়েছিল দুর্গাপুর থানা ঘেরাও,এমনকি দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বরূপের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলে সেখানেই স্বরূপের মৃতদেহ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, ধৃতদের জেরা করে পুলিশ আরো তথ্য পাওয়ার চেষ্টা করছে। তবে স্বরূপ হত্যাকাণ্ডের তদন্তে নেমে  মাত্র নয় দিনের  মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের এই সাফল্যে খুশি শিল্পাঞ্চলের মানুষ, আর তার থেকেও বড় প্রাপ্তি রাজনীতির মোড়কের বাইরে এই ঘটনার কিনারা হওয়ায়। তবে শুধু সম্পত্তির বিবাদের জেরে মা সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছে এই অভিযোগ ওঠায় হতবাক অনেকে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।