নেগেটিভ রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির দুর্গাপুরে। এই রক্তদান শিবিরে ভাই বোনরাই রক্ত দিলেন।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=রক্তদান নিয়ে নেগেটিভ রক্তদাতাদের মধ্যে একটা ভীতি কাজ করে। মাঝে মাঝে এর সাথে জুড়ে যায় কুসংস্কার। ফলে নেগেটিভ রক্তদাতাদের মধ্যে রক্তদানের ব্যাপারে  একটা অনীহা দেখা দেয়।এই ভয় ভীতি কুসংস্কারকে দূরে সরিয়ে দিয়ে একই পরিবারের সাত জন নেগেটিভ রক্তদাতা রক্তদান করলেন। জেসপ গেট পুজো কমিটির মাঠে এই রক্তদান শিবিরকে সার্থক রূপ দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। ৪০জনের মতো রক্তদাতা এইদিন রক্তদান করলেন। আর অভিনবত্বে ভরা এই রক্তদান শিবিরে শুধু সম্পর্কে ভাই বোনরাই রক্ত দিলেন। যীশু গুরুং নামে এক ব্যাক্তির পরিবারের সাত জন নেগেটিভ রক্তদাতা এইদিন রক্তদান শিবিরে রক্তদান করেন। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস জানান,রক্তদান আন্দোলনকে অক্সিজেন জোগাতে রক্তদানের এই মহতী উদ্যোগ।মঙ্গলবারের এই রক্তদান শিবিরে সংগঠনের সহসভাপতি পার্থপ্রতিম গুপ্ত নিজের ৭৪তম রক্তদান করলেন। এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.