বাড়ছে আলুর দর, সমান তালে বাড়ছে শাক সবজির দামও। প্রতিবাদে দুর্গাপুরে অভিনব আন্দোলন বিজেপি কিষান মোর্চার।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=গলাতে আলুর মালা, সাথে শাক সবজিও। বাজারে হু হু করে বাড়ছে আলু পিঁয়াজ শাক সবজির দাম, নিয়ন্ত্রণ নেই রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে দুর্গাপুর পূর্ব বিধানসভা বিজেপির কিষান মোর্চার সদস্যরা অভিনব এই আন্দোলনে নামল। সংগঠনের তরফে রবিবার দুর্গাপুরের মামরা বাজারে এই অভিনব প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়। কিষান মোর্চার নেতৃত্ব জানান, অসাধু ব্যাবসায়ীদের দখলে চলে গেছে গোটা বাজার আর এদের দাপটের জেরে দুর্ভোগে এখন সাধারণ মানুষ অথচ কোনো গা করছেনা রাজ্য সরকার, এরই প্রতিবাদে গলাতে আলু পিঁয়াজ টমেটো আর শাক সবজির মালা পড়ে তারা বাজারে বাজারে প্রতিবাদ কর্মসূচী নিয়েছেন।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.