এক সীমাহীন উচ্ছাস,দুর্গাপুর ব্যারেজে লকগেট বিপর্যয়ে কাটতেই দুর্গাপুর ব্যারেজ ক্যানেলের জলে নামল ওরা।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=গত শনিবার দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল। ৩১নম্বর লকগেট ভেঙে যাওয়াতে গেট মেরামতির জন্য ধাপে ধাপে জল শূন্য করে দেওয়া হয় দামোদর নদ। একটা সময় যে নদের জলে নেমে এক বাধনহারা উচ্ছাসে মেতে উঠতো ওরা জল শুকোতেই সব যেন এলোমেলো হয়ে গিয়েছিল। ওরা বলতে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর শালবাগান এলাকার কথা কচিকাঁচাদের কথা বলছি, শুধু কচিকাচারা নয় এই উচ্ছাসে মেতে উঠতো বড়রাও। কিন্তু সেই উচ্ছাস হারিয়ে গিয়েছিল দামোদর নদের লকগেট ভাঙাতে, শুক্রবার দুপুর থেকেই দামোদর নদে জল বাড়তে থাকায় ভরতে শুরু করে ঠিক পাশেই থাকা বর্ধমান ক্যানেলের ফাঁকা খটখটে অংশ। ব্যাস,এতেই এক অন্য উচ্ছাসে মেতে উঠল এখানকার স্থানীয়রা,নেমে পড়লো জলে, ফিরে পেল বাঁধনহারা সেই উল্লাসের পুরোনো ছন্দে ভেসে যাওয়ার, দামোদর নদের বয়ে যাওয়া জল যেন এদের কাছে আনন্দের জোয়ারে ভেসে যাওয়ার এক অন্য সংজ্ঞা, যেখানে নেই ব্যারিকেড, নেই কোনো বাঁধন, আছে শুধু একরাশ সীমাহীন উল্লাসে ভেসে যাওয়ার আনন্দ।

Comments

Popular posts from this blog

রাজ্য সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুর্গাপুর বিজরা হাইস্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দিন.

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.