অবিলম্বে স্থায়ীকরন সহ একগুচ্ছ দাবীকে সামনে রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=টানা বেশ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন অথচ হাজারো কাজের বোঝা নিয়ে কাজ করে চললেও নেই স্থায়ীকরণের কোনো ভাবনা চিন্তা।
এই দাবীকে সামনে রেখে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালো অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা।
অভিযোগ, বারবার বলা সত্ত্বেও সরকার তাদের ব্যাপারে কোনোরকম ভাবছেন না তাই বাধ্য হয়ে মঙ্গলবার দশটা থেকে দুটো পর্যন্ত কাজ বন্ধ রেখে এই প্রতিবাদ কর্মসূচী পালন করলেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা।
দুর্গাপুর মহকুমাতে আশি থেকে একশো জনের মতো এইরকম সাস্হ্যকর্মী রয়েছেন যারা কোভিড আবহে কাজ করে গেছেন ঝুঁকি নিয়েও অথচ স্থায়ী করণের দাবী যখন উঠছে তখন দেখছি দেখবো করে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার।
যদি এরপরও পরিস্থিতির এতটুকু না বদলায় তাহলে লাগাতার আন্দোলনে তারা নামবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন।

Comments
Post a Comment