লকগেট ভাঙাতে মুহূর্তে ছবি বদলালো দুর্গাপুর ব্যারেজের। কার্যতঃ মাছ বাজারে পরিণত হল ব্যারেজ চত্বর।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=শনিবার বিকট এক শব্দে ভেঙে পড়ে দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর লকগেট। স্বাভাবিকভাবেই লকগেটের মেরামতির কাজ শুরু করার জন্য প্রয়োজন ছিল যত তাড়াতাড়ি সম্ভব দামোদর নদের জলের স্তর নামানো। আর দামোদরের জল শুকোতেই মাছ ধরতে নেমে যায় আশপাশ এলাকার স্থানীয় গ্রামবাসীরা। রুই কাতলা, বোয়াল,চিংড়ি তেলেপিয়া সব ধরণের মাছ এনে তারা বিক্রি শুরু করল দামোদর নদের তীরে। আর যে মাছ কিনতে ভিড় জমে যায় প্রচুর মানুষের। একশো দুশো আবার কোথাও কোথাও আরো চড়া দরে বিকোচ্ছে এই মাছ। ছ কেজি বোয়াল মাছ এইদিন ৬০০টাকাতে বিক্রি হয়েছে। কোথাও জলের দর আবার কোথাও চড়া দরে মাছ বিক্রি হল দামোদর নদের তীরে।আর করোনা সংক্রমণের ভয় এড়িয়ে সাধারণ মানুষ স্বাস্থ্য বিধি শিকেয় তুলে ভিড় জমালো দামোদর নদের তীরে। লকগেটের মেরামতির কাজ কবে কখন শেষ হবে কেউ জানেনা, কিন্তু দামোদরের তীরে একদিকে ভাঙা লকগেট দিয়ে জলের স্রোত দেখতে আসা আর অন্যদিকে দামোদরের জল শুকিয়ে যাওয়ায় দেদার মাছ কেনার আনন্দ দুই মিলিয়ে প্রবাদের রথ দেখা সাথে কলা বেচা সেই কথাটা যেন বাস্তব রূপ পেল দামোদরের নদের তীরে।

Comments

  1. Disgusting affairs....For these fish sellers, this catastrophe has happened for the second time...They must not be allowed to sell fish. It's a nexus.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।