তৃণমূলের গুন্ডারা মারতে এলে চামড়া গুটিয়ে নিন ওদের। দুর্গাপুরে এসে মন্তব্য বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জীর।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যদি আক্রমণ করে তাহলে তাদেরকে মেরে চামড়া গুটিয়ে দিন। দুর্গাপুরে এসে নিদান দিলেন বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী। মঙ্গলবার দুর্গাপুরে পারুলিয়াতে বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর ও স্বরূপ শো র হত্যার ঘটনায় তার মা ও দাদাকে
ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেছিল বিজেপি জেলা নেতৃত্ব, এরই প্রতিবাদে দলীয় মঞ্চ থেকে এই নিদান দিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী।
একই মঞ্চ থেকে বিজেপির এই রাজ্য নেতা এই নিদান দেন, এই গুন্ডাদের রুখতে ঘরে ঘরে দেবদেবীদের অস্ত্র রাখুন কারণ খালি হাতে এদের বধ করা যাবে না, পুলিশের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জী বলেন, যে পুলিশ তৃণমূল কর্মীদের ভয়ে টেবিলের তলায় ঢুকে পড়ে সেই পুলিশের কাছ থেকে কখনো
সুবিচার আশা করা যায়না, আর এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলেই বিজেপি রাজ্য নেতা রাজু ব্যানার্জীর অভিযোগ।মঙ্গলবার স্বরূপ শো হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবী জানিয়ে বিজেপি কর্মী সমর্থকরা পারুলিয়া অঞ্চলে মিছিল বের করে।
দলের আসানসোল জেলা সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ এই দিনকার প্রতিবাদ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। তবে শহর দুর্গাপুরের বিধানসভা নির্বাচনে স্বরূপ শো হত্যাকান্ড ইস্যু হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছেন।

Comments
Post a Comment