করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে ফিরুন মহকুমা শাসক অনির্বান কোলে, দ্রুত সুস্হতা কামনায় মহাযজ্ঞের আয়োজন দুর্গাপুরে i
নিউজ বেঙ্গল দুর্গাপুর=মারণ ভাইরাসের বিষাক্ত ছোবল রুখতে বারবার সরকারী বিধি মেনে চলার বার্তা দিয়ে যেতেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে। দক্ষ এই প্রশাসকের কাজের ভূয়সী প্রশংসা হয়েছে সমাজের সব স্তরে।
এবার এই যুদ্ধে নিজেই আক্রান্ত হয়ে দুর্গাপুরের বিশেষ করোনা হাসপাতালে ভর্তি মহকুমা শাসক অনির্বান কোলে।
জনপ্রিয় এই দক্ষ প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটিসেন্টারে একটি মন্দিরে মহাযজ্ঞ করল শহরের কিছু মানুষ আর সাথে ছিলেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা।
আয়োজকদের তরফে স্বপ্না চাঁই জানান, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে প্রথম দিন থেকে যেভাবে মানুষের পাশে থেকে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন তার তুলনা হয়না,
আর তাই সেই মানুষটির সুস্থতা কামনা করে আমরা একসাথে মহাযজ্ঞ করছি। এইদিন শহরের অনেক বিশিষ্টজন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment