সাংসদকে না পেলে মিসিং ডায়েরী করুন দলীয় কর্মীদের পরামর্শ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী, কাজ করতে পারেননি বলেই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে পাল্টা মন্তব্য বিজেপি নেতৃত্বের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার নামে থানায় মিসিং ডায়েরী করুন। দলীয় এক কর্মসূচীতে যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী এই পরামর্শ দিলেন তৃণমূল কর্মীদের।
শহর দুর্গাপুরের একের পর এক সংস্থা হয় বন্ধ হওয়ার পথে নচেৎ ধুকছে, এখন এটা নিয়ে বলার মতো কেউ নেই বলে বৃহস্পতিবার তৃণমূল কর্মীরা অভিযোগ করেন দলের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরীর কাছে, কর্মীদের এই অভিযোগ শুনে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী বলেন,
যেখানেই আলুওয়ালিয়াজী দাঁড়িয়েছেন সেখানেই জেতার পর আর তার দেখা মেলেনি, পাহাড়ের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আজ দুর্গাপুর বর্ধমানের মানুষের একই অভিজ্ঞতা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুরের ডিটিপিএস কারখানা কর্তৃপক্ষের সাথে দেখা করতে এসে বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা চৌধুরী সংস্থার আধিকারিকদের বলেন,
আপনারা সরকারকে বোঝান যাতে করে এই ইউনিটটি কোনোভাবে বন্ধ না হয়।বিভিন্ন দাবীদবার ভিত্তিতে বুধবার থেকে ডিটিপিএস কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী করছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা চৌধুরী নৈতিক সমর্থন দিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান সাথে ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, স্থানীয় পুরপিতা স্বরূপ মন্ডল, মেয়র পরিষদ পবিত্র চ্যাটার্জী।
পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি লক্ষণ ঘোড়ুই পাল্টা অভিযোগ করে বলেন, যিনি বলছেন মিসিং ডাইরি করতে তিনি কতবার ভোটে জিতে মানুষের কাছে এসেছেন, উন্নয়নের কোনো কাজ করেননি বলেই তিনি পরাজিত হয়েছেন, আর বর্তমান সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া যা কাজ করেছেন তাতে মানুষ খুশি।
Comments
Post a Comment