বেশ কয়েক দফা দাবী নিয়ে রেশন ডিলাররা বিক্ষোভ দেখালো দুর্গাপুরের খাদ্য দফতরের সামনে।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=গত এপ্রিল মাস থেকে বকেয়া রয়েছে কমিশন, সাথে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। এইরকম কুড়ি দফা দাবী নিয়ে সোমবার খাদ্য দফতরের সামনে বিক্ষোভ দেখালো রেশন ডিলাররা।বারবার বলা সত্ত্বেও কাজের কাজ না হওয়ায় সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে থাকা খাদ্য নিয়ামক দফতরের সামনে প্রতিবাদে সামিল হন রেশন ডিলাররা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবীসম্বলিত স্বারকলিপি আমরা তুলে দিয়েছি দফতরের আধিকারিকদের হাতে, এর আগেও আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু এইবার যদি সমস্যার সুরাহা না হয় প্রয়োজনে পুজোর পর ধর্মঘটের পথে যাবেন তারা।

Comments
Post a Comment