ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দর্শকদের মন জয় করতে চলেছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো।
ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে বৃহস্পতিবার দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের তিপান্ন বছরের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ভার্চুয়াল সিস্টেমে পুজোর উদ্বোধন অনুষ্ঠানে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। 
Comments
Post a Comment