দুর্গাপুর থেকে পুরী যাওয়ার সরকারী বাস পরিষেবা শুরু হল.

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর থেকে পুরী বাস সার্ভিস শুরু হল।দুর্গাপুর থেকে বাস সার্ভিসের সূচনা করলেন দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তানসু চৌধুরী। প্রতিদিন এই বাস চলাচল করবে ভাড়া জন প্রতি একহাজার টাকা। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কিছু ছোটো ছোটো ট্যুর প্যাকেজ সংস্থার তরফে থেকে নেওয়া হচ্ছে যাতে করে পুজোতে কম খরচায় সাধারণ মানুষ একটু বাইরে বেড়োতে পারে। প্যাকেজ ট্যুরের মধ্যে যেমন ঝাড়গ্রাম থাকছে,ঠিক তেমনি থাকছে তারাপীঠ, বিষ্ণুপুর সহ একঝাঁক জায়গার নাম।দুর্গাপুর শহরের মধ্যে বিভিন্ন রুটে ইন্টারসিটি সরকারী বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, স্বাভাবিক ভাবেই বেসরকারী মিনি বাস অটো টোটো পরিষেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল পরিবহন ব্যবস্থা, এবার দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার ইন্টারসিটি বাস সার্ভিসও শুরু হল। দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তানসু চৌধুরী জানান,সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়, এই প্রতিযোগিতার বাজারে আমরাও নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে টেক্কা দিয়ে প্রমান করবো সরকারী পরিষেবার মান কোন পর্যায়ে পৌঁছে দেওয়া যেতে পারে। দুর্গাপুর পুরী বাস সার্ভিস শুরু হওয়ায় খুশি শহরের মানুষ তার চেয়েও বেশী খুশি ইন্টারসিটি বাস সার্ভিস শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।


Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।