সরকারী দরে আলু বিক্রির উদ্যোগ দুর্গাপুরে, শহরে শুরু সুফল প্রকল্পের স্টল।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=পশ্চিম বর্ধমান=কোভিড আবহে সাধারণ মানুষের সংকটময় অবস্থায় আলুর দর পঁচিশ টাকায় বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু অসাধু কিছু ব্যাবসায়ী নানা অছিলায় সেই আলু কখনো বত্রিশ কখনো আরো বেশী দরে বিক্রি করছিল। এবার সুফল বাংলা স্টলের শুভ সূচনা করে সরকার নির্ধারিত সেই আলু পঁচিশ টাকায় বিক্রির উদ্যোগ নিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দুর্গাপুর নগর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা শিপুল সাহা এই স্টলের উদ্বোধন করলেন। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে রবিবার এই স্টলের উদ্বোধন হল। এখানে একজন ক্রেতা সর্বাধিক প্রতিদিন চার কেজি করে আলু কিনতে পারবেন। স্থানীয় পুরপিতা শিপুল সাহা জানিয়েছেন, চাহিদা আরো আছে মানবিক মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করছি আরো সুফল বাংলার স্টল শুরু করতে। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশী সাধারণ মানুষ, কিন্তু তাদের দাবী বাজার দরে অসাধু ব্যাবসায়ীদের দাপাদাপি বন্ধ করুক সরকার তাহলে মানুষ বাঁচবে।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।