চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করল বিধাননগর ফাঁড়ির পুলিশ।
নিউজ বেঙ্গল দুর্গাপুর,=চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিধাননগর ফাঁড়ির পুলিশ।

বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ দশটি মোবাইল ও দুটি ল্যাপটপ উদ্ধার করল। যাদের এইসব জিনিসপত্র হারিয়েছিল সোমবার তাদের হাতে উদ্ধার হওয়া এই জিনিসপত্র তুলে দেওয়া হল।

স্বাভাবিকভাবেই পুলিশের এই তৎপরতায় খুশি সবাই। পুলিশের দাবী উদ্ধার হওয়া এই মোবাইল ও ল্যাপটপের আনুমানিক বাজার মূল্য দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো। তবে তদন্তের স্বার্থে পুলিশ এর চেয়ে বেশী কিছু আর বলতে চায়নি।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সম্মাদার ও বিধাননগর ফাঁড়ির আধিকারিক চিন্ময় চক্রবর্তী উদ্ধার হওয়া এই মোবাইলগুলি ও দুটি ল্যাপটপ তুলে দিলেন মালিকদের হাতে। 
পুলিশের এই সাফল্যে খুশী সবাই।
Comments
Post a Comment