অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ফেস্টুন ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা,গোবর লেপে দেওয়া হল দলীয় দফতরের দেওয়ালে, দলের একটা অংশ এই অপকর্মে জড়িত অভিযোগে দুর্গাপুরে কারখানার সামনে বিক্ষোভ।

নিউজ বেঙ্গল দুর্গাপুর=গোষ্ঠীদ্বন্দ্ব না দুষ্কৃতী তান্ডব? এই ধন্দে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার বেসরকারী এক কারখানার সামনে। দিন দশ হল স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতগতদের কেন রাতের অন্ধকারে ঢোকানো হচ্ছে এই প্রশ্ন তুলে কারখানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছে বেকার ছেলেরা।

এই আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই. এন. টি. টি. ইউ. সি র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একটি পোস্টার ছিঁড়ে নিয়ে পালায়,

এখানেই শেষ নয় নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরের দেওয়ালে দলের প্রতীক চিহ্নর ছবিতে গোবর লেপে দিয়ে চলে যায়।

এই ঘটনার জেরে শুক্রবার সকাল থেকে সগরভাঙার ঐ বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়। ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত পুরপিতা সুনীল চ্যাটার্জীর ছেলে অভিজিৎ চ্যাটার্জীর অভিযোগ, দলেরই একটা গোষ্ঠী এর পেছনে রয়েছে কারণ বিরোধীদের এত সাহস নেই যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফেস্টুন ছিঁড়ে নিয়ে চলে যাবে।

দলের একটা অংশের করে কম্মে খাওয়ার লোকজন বহিরাগতদের এই কারখানায় টাকার বিনিময়ে ঢুকিয়ে দিছিলেন,স্থানীয়রা চাকরীর দাবীতে অবস্থানে বসে পড়াতে তাদের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে, আর এই রাগেই এইসব করছে বলে অভিজিৎ বাবুর অভিযোগ। শুক্রবার সকালে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে, আন্দোলনরত স্থানীয় যুবকরা কর্তৃপক্ষের কাছে দাবী জানাতে থাকেন অবিলম্বে কারখানার আশপাশে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশকে জানাক।

আই. এন. টি. টি. ইউ. সি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পড়িয়াল জানান, সামনে থেকে লড়াই করার ক্ষমতা নেই এদের, অথচ দুষ্কৃতীদের মতো আচরণ করে সুনাম নষ্ট করছে দলের, অবিলম্বে দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে বলে বিশ্বনাথ বাবু জানিয়েছেন। এখন ঘরোয়া এই দ্বন্দে রাজনীতির চাকা কোন দিকে ঘোরে সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।