করোনা আবহে দুর্গাপুরের পুজো কমিটিগুলি সরকারী বিধি নিষেধ মেনে চলছে কিনা তা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=কোভিড আবহে বদলেছে এবারের পুজোর নিয়ম নীতি।পুজোয় সবাই সরকারী বিধি মেনে চলছে তো ? পুজো কমিটি গুলিকে নিয়ে বসার পর যে যে সরকারী বার্তাগুলি মেনে চলার জন্য কমিটিগুলিকে বলা হয়েছিল ঠিকঠাক সব মানছে তো তারা? কি অবস্থায় রয়েছে শহর দুর্গাপুরের পার্কিং সিস্টেম? এইসব দেখতে বৃহস্পতিবার রাস্তায় আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত, সাথে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা। ভিড়িঙ্গি নবারুণ ক্লাব থেকে শুরু করে সিটিসেন্টারের সিমেন্ট পার্ক পুজো কমিটির পুজো মণ্ডপ ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশের এই আধিকারিক, খতিয়ে দেখলেন শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের পার্কিং ব্যবস্থা, এরপর চতুরঙ্গ পুজো কমিটির পুজো মণ্ডপে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত জানান, পুজোয় সাধারণ মানুষের সুবিধার্থে সবসময় পুলিশ থাকবে, আর কোভিড আবহে সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে কারণ সুস্থতাই হচ্ছে প্রধান লক্ষ্য, একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ এই আধিকারিক জানান,পুজো কমিটিগুলি ঠিকভাবে নিয়ম নীতি মেনে চলছে কিনা সেটা দেখলাম আর সাথে ঘুরে দেখলেন পুরো পার্কিং সিস্টেম।  এরপর দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা আসেন নিউটাউনশীপ থানার অন্তর্গত ফুলঝোড় পুজো কমিটির মণ্ডপে সেখান থেকে বিধননগর স্যান্টোস ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করেন। আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয়েছে কোভিড যুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ আপনাদের পাশে ছিল আবার পুজোতেও পরিবার পরিজন ছেড়ে শুধু আপনাদের নিরাপত্তার জন্য তারা রাস্তায় থাকবে তাই গুজবে কান না দিয়ে পুলিশের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন শান্তিতে কাটুক পুজো।

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।