কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলির প্রতিবাদে দুর্গাপুরে বাইক ৱ্যালি তৃণমূল কর্মীদের।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতিগুলি প্রত্যাহারের দাবীতে দুর্গাপুরে বাইক ৱ্যালি তৃণমূল যুব কংগ্রেসের। কোকওভেন থানার অন্তর্গত এ. এস. বি মোড়ের সামনে থেকে এই বাইক ৱ্যালি শুরু হয়ে শেষ হয় নগর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে।উপস্থিত তৃণমূল নেতৃত্ব কড়া সমালোচনা করেন বিজেপি সরকারের।দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ রুমা পাড়িয়াল, শিক্ষা বিভাগের মেয়র পরিষদ অঙ্কিতা চৌধুরী ও তিন নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব অংশ নিয়েছিলেন। 

Comments

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।