বর্ধিত ফি শনিবারের মধ্যে জমা করতে হবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুরে অধ্যক্ষার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ অভিবাবকদের।ভিত্তিহীন অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বর্ধিত ফি শনিবারের মধ্যে জমা দিতে হবে নচেৎ স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেবে। শনিবার সকালে এই অভিযোগে দুর্গাপুরের বিধাননগরে বেসরকারী এক ইংরাজী মাধ্যম স্কুলের সামনে অবস্থানে বসে পড়ল অভিবাবকরা।
স্কুলের গেট আটকে দিয়ে অধ্যক্ষাকে ঘিরে ধরে অভিবাবকদের বিক্ষোভে নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়লো স্কুল চত্বরে।
যতক্ষণ স্কুল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করছেন ততক্ষন এই আন্দোলন জারি থাকবে বলে অভিবাবকরা জানিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, শান্ত করার চেষ্টা করেন অভিবাবকদের, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন আন্দোলনরত অভিবাবকরা। এরপর স্কুল কর্তৃপক্ষ বসে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় শান্ত হয় পরিস্থিতি।
স্কুলের প্রশাসক অঞ্জন চ্যাটার্জী জানিয়েছেন, অভিবাবকরা ভুল বুঝে এই বিক্ষোভ আন্দোলন করছেন, এটা কেউ ষড়যন্ত্র করে স্কুলের সুনাম নষ্ট করছে।
Comments
Post a Comment