একুশের বিধানসভা নির্বাচনে দলীয় প্রাথীদের জয়ী করার ডাক দিয়ে দুর্গাপুরে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কর্মীরা।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=পুজোর ঢাকে কাঠি পরে গেছে, একই সাথে ভোটের ঢাকেও পড়লো কাঠি। একুশের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর দুটি আসনের পাশাপাশি রাজ্যের প্রত্যেকটি আসনে দলীয় প্রার্থীদের জয়ী করার ডাক দিয়ে বৃহস্পতিবার থেকে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কর্মীরা। দুর্গাপুর নগর নিগমের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জী নিজের হাতেই ধরলেন তুলি একই সাথে উজ্জীবিত দলীয় কর্মী সমর্থকরাও হাত দিলেন দেওয়াল লিখনের কাজে। নগর নিগমের ঊনত্রিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুনীল চ্যাটার্জীর দাবী মমতা ব্যানার্জীর বিকল্প মমতা ব্যানার্জী নিজেই , তাই বিরোধীদের জামানত জব্দ করিয়ে দিয়ে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনে প্রমান করে দেবে বাংলার মানুষ তৃণমূলকেই চাই। সম্ভতঃ এই প্রথম দুই বর্ধমান জেলাতে এই প্রথম দুর্গাপুরে দেওয়াল লিখনের কাজ শুরু করলো তৃণমূল কর্মীরা।

Comments

  1. শিল্পীর ছবিটা কোথায়

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

দুর্গাপুরের মহকুমা শাসকের হাত ধরে শহরের বুকে যাত্রা শুরু এম পিক্স.কমের.

দুর্গাপুর ব্যারেজে দামোদরের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী।