পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দিন, প্রশাসনের কাছে এই আর্জি জানিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান শিল্পীদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর =মারণ ভাইরাসের থাবা এদের শরীরে নয় পেটে পড়েছে। তাই টানা লকডাউনের পর এরা আশা করেছিল পুজোতে হয়তো সুদিন ফিরবে। কিন্তু সংক্রমনের বিষাক্ত ছোবল ঠেকাতে সরকার পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেয়নি।
আর এতে স্বপ্ন ভঙ্গ হয়েছে এদের। এরা বলতে সঙ্গীত শিল্পী ও তাদের সাথে জড়িত আলো সাউন্ড এর কর্মীরা।
পুজোতে অনুষ্ঠান করে একটু টাকার মুখ দেখে এরা কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়াতে সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থানে বসলো দুই বর্ধমান, বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার শিল্পীদের নিয়ে তৈরী পশ্চিমাঞ্চল শিল্পী সংগঠন।
এদের দাবী ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু তাদের মাথায় হাত দিক নাহলে এবার না খেয়ে তাদের পরিবারকে মরতে হবে। সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচী। প্রতিবাদ শেষে দাবীসম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুরের মহকুমা শাসকের আধিকারিকদের হাতে।
রবীন্দ্রসংগীতের গানের কলি ধরে শিল্পীদের অভিনব এই প্রতিবাদ আন্দোলনে আদপে কি কোনো সাড়া মিলবে? উত্তর দেবে সময়।

Comments
Post a Comment