বসত বাড়ির পাট্টা দিতে হবে এই দাবীতে দুর্গাপুরে পথ অবরোধ আদিবাসী গাওতা ও বস্তি কল্যাণ সমিতির সদস্যদের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বহুদিন ধরে দুর্গাপুরের রঘুনাথপুর, মধুপল্লী সহ বেশ কিছু এলাকায় হাজার তিরিশের মতো মানুষ বসবাস করছেন। প্রতিশ্রুতি ছিল এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়া হবে। কিন্তু দিন বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতি রাখা হয়নি বলে অভিযোগ।
বারবার সরকারী স্তরে দরবার করেও কাজের কাজ না হওয়ায় সোমবার সকালে দুর্গাপুরের অরবিন্দ থানার অন্তর্গত রঘুনাথপুর টোল ট্যাক্স অফিসের সামনে রাস্তায় বসে পড়লো আদিবাসী অনেক বস্তি কল্যাণ সমিতির সদস্যরা।
পশ্চিম বর্ধমান জেলা আদিবাসী গাওতা পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক নরেন টুডুর অভিযোগ বহুবার বসত বাড়ির পাট্টার জন্য সরকারী স্তরে দাবীদবা জানানো হয়েছিল কিন্তু কেউ কর্ণপাত করেনি এই ব্যাপারে তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
রাস্তা অবরোধের জেরে হেতেডোবা শিল্পতালুকে থাকা কারখানাগুলির পণ্য পরিবহন থমকে যায়, ব্যাপক যানজট তৈরী হয় ব্যাস্ততম এই রাস্তায়। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, বোঝানোর চেষ্টা করেন আন্দোলনকারীদের কিন্তু কোনোভাবেই মিথ্যে প্রতিশ্রুতি তারা আর শুনতে চাননা বলে সাফ জানিয়ে দেন আন্দোলনকারীরা।
কোনোরকম অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয় রঘুনাথপুর এলাকায়। রীতিমতো তীর, ধনুক নিয়ে এই আন্দোলনে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষজ
Comments
Post a Comment